ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৯:১৮ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশইন করল বিএসএফ

সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশইন করল বিএসএফ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (০৩ জুন) সকালে উপজেলার মুন্সিপাড়া থেকে রাত ১টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ৩ জন নারী, ৮ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তাদের বাড়ি অধিকাংশই খুলনা বিভাগে।

পুশইন করা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বাংলাদেশের নাগরিক ২০০৫ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। তখন থেকেই ভারতের গুজরাট রাজ্যে পরিবার নিয়ে বসবাস শুরু করে এবং সেখানে মুরগির দোকানে কাজ করতেন।

১০ দিন আগে গুজরাট পুলিশ বিভিন্ন এলাকার দোকান থেকে তাদের আটক করা হয়। পরে গাড়িতে করে মঙ্গলবার ভোরে সীমান্তে এনে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের নায়েব সুবেদার খাইরুল ইসলাম জানান, আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা কাজের সন্ধানে অবৈধভাবে গুজরাট রাজ্যে বসবাস করছিল। এদের মধ্যে অধিকাংশর বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১০

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১১

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১২

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৩

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৪

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৬

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৯

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

২০
X