ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:৩৯ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

গোমতীর পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার আশঙ্কা

কুমিল্লার গোমতী নদীতে পানি বৃদ্ধি। ছবি : কালবেলা
কুমিল্লার গোমতী নদীতে পানি বৃদ্ধি। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত কিছুদিনের ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আরও এক দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। গোমতীর পানি বাড়ায় কোথাও কোথাও হুমকির মুখে পড়েছে গোমতী চরের ফসল।

এদিকে গোমতী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গোমতী তীরবর্তী মানুষসহ নদীর আশপাশের উপজেলা ও ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলার মানুষ বন্যার শঙ্কায় রয়েছে।

সোমবার (০২ জুন ) রাতে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি বৃদ্ধি পেলেও এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গোমতী নদীর পানির বিপৎসীমা ১১ দশমিক ৩০ মিটার। এখন গোমতী নদীতে পানি রয়েছে ৭ দশমিক ৩৯ মিটার। এতে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।

নদীর পানির উচ্চতাসীমা এখনো বিপৎসীমার ৩ দশমিক ৯১ মিটার নিচে রয়েছে। আশা করা হচ্ছে নতুন করে সংকট তৈরি না হলে আগামী একদিন পানি বৃদ্ধির পর গোমতীর পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকার গোমতী তীরবর্তী বাসিন্দা আওলাদ হোসেন বলেন, গোমতী নদীর পানি বাড়ায় চরে আবাদ করা আমাদের ফসল নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছি। পানি আরও বাড়লে আমরা ক্ষতিগ্রস্ত হব।

একই এলাকার কৃষক রবিউল ইসলাম বলেন, ‘গত সপ্তাহের শেষ দিকে নিম্নচাপের কারণে টানা দুইদিন ভারি বৃষ্টিপাত হয়। এর ফলে গোমতী নদীর পানি বাড়তে থাকে। গত বছর নদীটির বাঁধ ভেঙে আমাদের ফসলসহ ঘরবাড়ি তলিয়ে গিয়ে ছিল। এবারও গোমতীর পানি বাড়তে থাকায় আমরা চিন্তায় পড়ে গেছি।’

উপজেলার মহালক্ষাীপাড়া এলাকার বাসিন্দা হাসান মোল্লা বলেন, ‘প্রতিদিনই শুনছি গোমতী নদীর পানি বাড়ছে। গত বছরও এভাবে পানি বাড়ছে শুনতে শুনতে ভয়ংকর বন্যা হয়ে গেলে। তাই গোমতীর পানি বাড়ছে শুনলে ভয়ে বুক কেঁপে ওঠে।’

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান কালবেলাকে বলেন, গত সপ্তাহে হয়ে যাওয়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বন্যার আশঙ্কা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ধারণা করা হচ্ছে, আগামী এক দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এরপর পানি কমতে শুরু করবে। গোমতী তীরবর্তী মানুষসহ গোমতীর আশপাশের মানুষকে আতঙ্কিত না হওয়ায় আহ্বান জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ভারি বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়ে স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয় দুই উপজেলায়। সেই ভয়াবহ বন্যার ক্ষতচিহ্ন এখনো রয়েছে দুই উপজেলায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X