রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে নিখোঁজ সেই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিহত স্কুলছাত্র দীপেন চাকমা। ছবি : সংগৃহীত
নিহত স্কুলছাত্র দীপেন চাকমা। ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদ সাঁতরে পার হতে গিয়ে ডুবে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার (১৬) মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।

বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর ১টার দিকে জেলা শহরের রাজবাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দীপেন চাকমা রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সে জেলা শহরের রাজদ্বীপ (চক্রপাড়া) এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ি এলাকায় রাজবন বিহারঘাট থেকে রাজদ্বীপ (চক্রপাড়া) যেতে তিন বন্ধুর সঙ্গে সাঁতরে কাপ্তাই হ্রদ পার হয়ে গিয়ে দীপেন চাকমা হ্রদের মাঝখানে তলিয়ে যায়। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও দীপেনের হদিস পাননি ডুবুরিরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান স্থগিতের পর বৃহস্পতিবার সকালে আবারও শুরু হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী জানান, দুপুর ১টা ৫ মিনিটের দিকে কাপ্তাই হ্রদ থেকে দীপেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X