মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেটে ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

১২ ঘণ্টায় বর্জ্য অপসারণে কাজ করছে সিসিকের ১৩০০ কর্মী

সিলেটে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি : কালবেলা
সিলেটে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি : কালবেলা

ঈদুল আজহার নামাজের পর থেকে সিলেটে পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণে কাজ করছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৩০০ জন পরিচ্ছন্নতাকর্মী। শনিবার (৭ জুন) ঈদের নামাজের পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় কাজ শুরু করেন তারা। রাত ৮টার মধ্যেই পরিচ্ছন্নতার কাজ শেষ হয়ে যাবে বলে জানা গেছে।

সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিসিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি এলাকা থেকে বর্জ্যবাহী ট্রাক দক্ষিণ সুরমা এলাকায় ডাম্পিং স্টেশনে নিয়ে আসা-যাওয়া করছে। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে নগরীর ৪৩টি ওয়ার্ডে একটি করে ট্রাক বরাদ্দ করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত আরও ৬০টি ট্রাক নগরজুড়ে চলাচল করছে। এর আগে কোরবানির পশুর বর্জ্য প্রতিটি ওয়ার্ডের কোথায় ফেলা হবে সে ব্যাপারে ব্যাপক প্রচারণা চালিয়েছে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা শাখা। যার কারণে খুব বেশি প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে না সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের।

বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন বলেন, ঈদের নামাজের পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় ১৩০০ পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার কারণে আমাদের শ্রমিকরা কাজ শুরু করেছেন। এরই মধ্যে বেশ কয়েক ট্রাক বর্জ্য ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে যাতে বর্জ্য অপসারণ করা যায় সে লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে একটি করে ট্রাক বরাদ্দ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত ৬০টি ট্রাক নগরীর সার্বক্ষণিক চলাচল করছে। আবহাওয়াও অনুকূলে রয়েছে। আশা করা যাচ্ছে রাত ৮টার আগেই কাজ শেষ হয়ে যাবে।

এদিকে, শনিবার সকালে ঈদের নামাজের পর থেকে সিসিকের কর্মীদের কাজ শুরু করতে দেখা যায়। নগরীর বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্লিচিং পাউডারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী, কোদাল এবং পানিবাহী বিশেষ ধরনের গাড়ি ব্যবহার করতেও দেখা গেছে। তাছাড়াও পশুর হাটের বর্জ্যও অপসারণে কাজ শুরু করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X