কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘তাণ্ডব’ চলাকালে বৈশাখী সিনেমা হলে ভাঙচুর

রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী সিনেমা হলে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ দর্শকরা। ছবি : কালবেলা
রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী সিনেমা হলে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ দর্শকরা। ছবি : কালবেলা

রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী সিনেমা হলে ঈদ উপলক্ষে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা চলাকালে কারিগরি ত্রুটিতে প্রচারে বিঘ্ন ঘটায় বিঘ্ন ঘটায় হলে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ দর্শকরা।

শনিবার (০৭ জুন) ঈদের রাত ১০টার দিকে ওই হলে হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ‘তাণ্ডব’ ছবি দেখতে ঈদের দিন থেকে সিনেমা হলে দর্শকের ভিড় দেখা যায়। বৈশাখী হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। রাতের শোতে প্রদর্শনীর সময় কারিগরি ত্রুটি দেখা যায়। এ সময় সিনেমা বন্ধ হয়ে যায়। এতে দর্শকরা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি চেয়ার, ফ্যান ও টিকিট কাউন্টার ভাঙচুর করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন দর্শক বলেন, রাত সাড়ে ১০টার সময় কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে যায়। তখন প্রায় ৩০ মিনিটের বেশি সময় দর্শকরা অপেক্ষা করে। আধা ঘণ্টা অতিবাহিত হওয়ার পর হল কর্তৃপক্ষ যখন সিনেমা প্রদর্শনীতে ব্যর্থ হয় তখন দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন। এসময় তারা টিকিটের টাকা ফেরত চায়। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।

কালুখালীর বৈশাখী হলের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমার হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। রাতের শো’তে সাড়ে ১০টার দিকে সার্ভার জটিলতা দেখা দেয়। প্রায় ৩০ মিনিটের মতো এই জটিলতা ছিল। তখন কিছু দর্শক উত্তেজিত হয়ে যায়। এ সময় হলে ভাঙচুর করেন। আমার প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।’

কালুখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ জামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে হল কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি সমাধান হয়ে গেছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। আসলে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X