পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে শোকজ

ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. জহুরুল হককে শোকজ করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ওই ভূমি কর্মকর্তাকে শোকজ করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ।

বিষয়টি কালবেলা নিশ্চিত করেছেন পাংশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

নিজ অফিস কক্ষে বসে ঘুষ নেওয়া ও ফেসবুকে সাংবাদিককে গালি দেওয়ার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ স্বাক্ষরিত শোকজে উল্লেখ করা হয়েছে, ‘আপনি মো. জহুরুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের ভিডিও চিত্র এবং ০৭ ডিসেম্বর কালবেলা পত্রিকায় ‘ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ, সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট’ শিরোনামে খবর প্রকাশিত হয়। আপনার এহেন কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ -এর পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ মোতাবেক আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক কালবেলাকে বলেন, অনৈতিক অর্থ লেনদেনের সংবাদ প্রকাশ ও সাংবাদিককে গালি দিয়ে ফেসবুক করার কারণে ওই ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। জবাব দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে অফিস কক্ষে বসে ঘুষ নেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক। তার ঘুষ নেওয়ার ১৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে। এ নিয়ে ‘‘ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদ প্রকাশ করে কালবেলা।

সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা তার নিজ নামীয় (Zohurul Haque) ফেসবুক আইডিতে কিছু সাংবাদিককে গালি দিয়ে একটি পোস্ট করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবাদিক নামধারী কিছু *** বাচ্চা (প্রচার অনুপযোগী) পরিকল্পিতভাবে পেছনে লেগেছে। আর ধৈর্যধারণ নয়, আইনিভাবে মোকাবিলা করবো, ইনশাআল্লাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X