ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৬:২২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন বেড়াতে গিয়ে নিখোঁজ, মরদেহ মিলল পুকুরে

সোহানা আক্তার। ছবি : সংগৃহীত
সোহানা আক্তার। ছবি : সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় নিখোঁজের একদিন পরে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের মানিকালী গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সোহানা আক্তার (১১) উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে। সে বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে শনিবার (৭ জুন) ঈদের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটির নিখোঁজের বিষয়টি জানা যায়। সেখানে দাবি করা হয়, বিকাল ৩টার সময় বান্ধবীদের সঙ্গে ফুলের রাজ্যখ্যাত গদখালী অঞ্চলের পানিসারা ফুলমোড়ে বেড়াতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তার সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন পাশেই ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। রাত ২টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। রোববার সকালে মানিকালি গ্রামের ফুফু বাড়ির পেছনের একটি পুকুরে তার মরদেহ দেখে পুকুর থেকে উপরে নিয়ে আসেন ফুফু, ফুফা ও প্রতিবেশী মিন্টু। সংবাদ পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ সোহানা আক্তারের মরদেহ উদ্ধার করে।

মেয়েটির ফুফু জানান, সোহানা আমাদের বাড়িতে তার ফুফাতো বোনের সঙ্গে খেলা করতে যায়। পরে দুপুর ২টার দিকে এসে আমার মেয়ে ত্বন্বী এসে জানায় সোহানাকে পাওয়া যাচ্ছে না। তখন আমরা বিষয়টিকে গুরুত্ব দেইনি। পরে বিকেল ৫টার দিকে খোঁজ করতে থাকি।

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X