বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার হোমস প্রদেশে মসজিদে বিস্ফোরণ

পুরোনো ছবি
পুরোনো ছবি

সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, শুক্রবার জুমার নামাজ চলাকালে হোমস শহরের ওয়াদি আল-দাহাব এলাকায় অবস্থিত ইমাম আলী বিন আবি তালিব মসজিদে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই মসজিদ ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আলজাজিরা যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, আতঙ্কিত মানুষজন মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে আসছেন। আহতদের কেউ স্ট্রেচারে করে, আবার কাউকে চাদরে মুড়িয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি মসজিদের প্রধান নামাজ কক্ষের এক কোণে ঘটে। এতে দেয়ালে একটি ছোট গর্ত তৈরি হয় এবং আশপাশের অংশ পুড়ে যায়। নামাজের কার্পেট ছিঁড়ে ছড়িয়ে পড়ে, মেঝেতে ছড়িয়ে থাকে ধ্বংসাবশেষ, বই ও বিভিন্ন টুকরো।

স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা কিংবা আগে থেকে পেতে রাখা বিস্ফোরকের কারণে হয়ে থাকতে পারে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X