স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শান্তর শতকে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয়

ম্যাচে দুর্দান্ত খেলেন শান্ত। ছবি : সংগৃহীত
ম্যাচে দুর্দান্ত খেলেন শান্ত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে ব্যাটিং ঝড় তুলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের লক্ষ্য ২ বল ও ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। ব্যাট করতে নেমে শুরুটা আক্রমণাত্মক করে সিলেট। সাইম আইয়ুব ১৫ বলে ২৮ রান করে ভালো সূচনা দিলেও দ্রুতই ফেরেন। এরপর রনি তালুকদার (৪১) ও হযরতউল্লাহ জাজাই (২০) ইনিংস টানার চেষ্টা করেন। তবে মিডল ওভারে রাজশাহীর বোলাররা ম্যাচে ফেরে।

ইনিংসের শেষ ভাগে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। ৩৩ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসে চারটি চার ও পাঁচটি ছক্কায় স্কোর বড় করেন তিনি। আফিফ হোসেনও ১৯ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান তোলে সিলেট। রাজশাহীর হয়ে সন্দ্বীপ লামিচানে ২টি এবং বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নেন।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটা খুব মসৃণ না হলেও দ্রুত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। ওপেনার তানজিদ হাসান ও সাহিবজাদা ফারহান দ্রুত ফিরলেও এরপর যা ঘটে, তা ছিল পুরোপুরি শান্ত–মুশফিক শো।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন অনবদ্য এক শতক। ৬০ বলে অপরাজিত ১০১ রানে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। অন্য প্রান্তে মুশফিকুর রহিম ৩১ বলে অপরাজিত ৫১ রান করে ম্যাচ সহজ করে দেন। তৃতীয় উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ১২.৬ ওভারেই ১০০ রান যোগ হয়।

শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ২ উইকেটে ১৯২ রান তুলে নেয় রাজশাহী। সিলেটের বোলারদের মধ্যে মিরাজ ও খালেদ আহমেদ একটি করে উইকেট পেলেও বড় জুটি ভাঙতে পারেননি।

এই জয়ে বিপিএলের ১২তম আসর শুরু হলো রাজশাহীর শক্ত বার্তা দিয়ে—এই মৌসুমে তারাই হতে পারে শিরোপার বড় দাবিদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১০

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১১

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১২

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৩

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৪

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৫

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৬

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৭

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৮

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৯

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

২০
X