মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বাস পিষে মারল পথচারীকে

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে দিদারুল আলম নামের একজন নিহত হয়েছেন। রোববার (৮ জুন) দুপুরে উপজেলার মাদামবিবির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিদারুল আলম (৪৫) মিরসরাই উপজেলার হিংগুলি ইউনিয়নের কোব্বত আহম্মদের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস দিদারুল আলমকে ধাক্কা দিয়ে সড়ক ডিভাইডারে উঠে যায়। এতে দিদারুল আলমের শরীরের উপরের অংশ একেবারে থেঁতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা বাসটিকে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম নিহতের মরদেহ ও বাস জব্দ করে থানায় নিয়ে আসে।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বলেন, বেলা দেড়টার দিকে দিদারুল আলম মহাসড়ক পার হতে গিয়ে চট্টগ্রামমুখী শাহী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় বাস চালক, সহকারী ও গাড়িটিকে আটক করা হয়। পরিবারে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে নিহতের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X