কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

একযোগে বাড়ল স্বর্ণ রুপা প্লাটিনামের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। শুক্রবার প্রথমবারের মতো প্রতি আউন্স ৭৫ ডলারের সীমা অতিক্রম করেছে রুপা। একই সঙ্গে স্বর্ণ ও প্লাটিনামও সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্সের।

স্পট বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫০৫ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়। লেনদেনের একপর্যায়ে এটি রেকর্ড ৪,৫৩০ দশমিক ৬০ ডলার পর্যন্ত ওঠে। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৪,৫৩৪ ডলারে পৌঁছায়।

রুপার দামে দেখা গেছে সবচেয়ে নাটকীয় উত্থান। স্পট রুপা ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩ দশমিক ৬৮ ডলারে লেনদেন হয়, তবে এর আগে ইতিহাসে প্রথমবারের মতো ৭৫ দশমিক ৬২ ডলার স্পর্শ করে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম প্রায় ১৫৮ শতাংশ বেড়েছে। সরবরাহ ঘাটতি, যুক্তরাষ্ট্রে রুপাকে ‘ক্রিটিক্যাল মিনারেল’ হিসেবে ঘোষণা এবং শিল্প খাতে শক্তিশালী চাহিদা এই উত্থানের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

প্লাটিনামের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্পট প্লাটিনাম ৫.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২,৩৩৮ দশমিক ২০ ডলারে পৌঁছায়, যদিও দিনের শুরুতে এটি রেকর্ড ২,৪৪৮ দশমিক ২৫ ডলার স্পর্শ করেছিল। একই সঙ্গে প্যালাডিয়ামের দাম ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৮০৯ দশমিক ৯৩ ডলারে, যা আগের সেশনে তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বিশ্লেষকদের মতে, সব ধরনের মূল্যবান ধাতুই এই সপ্তাহে লাভের পথে রয়েছে। এর মধ্যে প্লাটিনাম সাপ্তাহিক হিসাবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী উত্থান রেকর্ড করতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১০

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১১

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১২

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৩

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৪

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৫

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৬

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X