পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন স্ত্রীকে হত্যা, সেই ঘাতক স্বামী গ্রেপ্তার

ঘাতক হাসিবুল ইসলাম। ছবি : সংগৃহীত
ঘাতক হাসিবুল ইসলাম। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে ঈদের দিনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড়ে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্ট থেকে হাসিবুলকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিনে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হাসিবুল তার স্ত্রী এ্যামি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত এ্যামি বেগম ওই এলাকার ইসরাক হোসেনের মেয়ে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর আসামি সীমান্তবর্তী এলাকা দিয়ে পালানোর আশঙ্কা ছিল। তাই তাৎক্ষণিকভাবে বিজিবি ও সেনা ক্যাম্পগুলোকে সতর্ক করা হয় এবং চেকপোস্ট বসানো হয়। সেনাসদস্যরা বিজিবি ক্যান্টিন মোড়ের চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে হাসিবুলকে আটক করলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত তৎপরতায় দ্রুততম সময়ে হত্যাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X