নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় শসা নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

সংঘর্ষ ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। ছবি : কালবেলা
সংঘর্ষ ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরি করে শসা খাওয়া কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী-শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় হাটি সমাজের জুয়েল মিয়া তার বাড়ির পাশে শসার আবাদ করেন। কয়েকদিন ধরে রাতের বেলায় সেই শসা চুরি হয়ে যাচ্ছিল। পরে জানা যায়, সরকার বাড়ির ৫-৬ জন যুবক চুরির সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে বড় হাটি সমাজ বিচার সালিশ চাইলেও সরকার বাড়ির লোকজন বিচার দিতে অস্বীকৃতি জানায়। এর জেরে মঙ্গলবার সকালে সরকার বাড়ির লোকজন বড় হাটি সমাজের ওপর হামলা চালায়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে।

সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। তাদের মধ্যে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা নিয়েছেন অন্তত ৮১ জন। আহতদের মধ্যে রয়েছেন—মাসুক মিয়া, আমিন মিয়া, লদন মিয়া, সারোয়ার, জান আলম, রজব আলী, সাকিব, ফুল জাহান, কাদির, এমরান, ছাদেক, বিং রাজ বেগম, হাসান, ছালেক, হাফিজ, নজরুল, ইমন, আজাদ ও আজিজসহ অনেকে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X