কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জেল থেকে ছাড়া পেয়ে ফের অস্ত্রসহ গ্রেপ্তার সাজ্জাদ

অস্ত্রসহ গ্রেপ্তার সাজ্জাদ হোসেন। ছবি : কালবেলা
অস্ত্রসহ গ্রেপ্তার সাজ্জাদ হোসেন। ছবি : কালবেলা

কারাগার থেকে ছাড়া পেয়ে ফের অস্ত্রসহ কুমিল্লার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সোমবার (৯ জুন) রাতে নগরীর টমছম ব্রিজের গোবিন্দপুর এলাকা থেকে সেনাবাহিনীর টহল টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় তার কাছে ৪টি ধারালো দা, ১টি বড় ছুরি, ১টি ছোট ছুরি, গ্রিল কাটার কাঁচি ১টি, ৫টি সিজারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

কুমিল্লা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, কুমিল্লার শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সাজ্জাদের নাম রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম গোবিন্দপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এসময় সাজ্জাদের হেফাজতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, সেনাবাহিনীর একটি টহল টিম তাকে আটক করে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে। সাজ্জাদ কয়েক দিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিল। সে জেল থেকে ছাড়া পেয়েই ফের অপরাধে জড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। নতুন করে একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X