ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মা ও শিশুসন্তানসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরকামারি মুন্নার মোড় এলাকার আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার সুমনা খাতুন (৩২) ও দেড় বছরের শিশু সন্তান পূর্ণ।

স্থানীয়রা জানান, ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া সড়কে মিরকামারি মুন্নার মোড়ে লিচু বিক্রি করার সময় একটি ট্রাক আনিসুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলেও চাপা দিলে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল বলেন, নিহত আনিসুর রহমান রাস্তার পাশে বসে লিচু বিক্রি করছিল। হঠাৎ ঘাতক ট্রাকটি এসে বৃদ্ধ আনিসুরকে চাপা দেয়। ওই সময় মোটরসাইকেলে মফিজুল, স্ত্রী সুমনা ও শিশু বাচ্চাকে নিয়ে কুষ্টিয়া যাওয়ার সময় তাদেরও ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে আনিসুর রহমান, সুমনা, ও শিশু পূর্ণ নিহত হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. শাহেদুল ইসলাম শিশির বলেন, হাসপাতালে তিনজনের মরাদেহ রাখা আছে। আহত মফিজুল ইসলামকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দাশুড়িয়া হাইওয়ে পুলিশের উপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান বলেন, মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X