পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৭:৩২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘এখন অনেকেই আমাকে বিকাশ নূর বলে কটাক্ষ করে’ 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছাত্র অধিকার পরিষদের সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ছবি : কালবেলা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছাত্র অধিকার পরিষদের সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এখন অনেকেই বিকাশ নুর বলে অনলাইনে কটাক্ষ করে গালি দেয়। আমরা যেহেতু রাজনীতি করেছি, আমাদের দল থেকে এখনো কেউ এমপি-মন্ত্রী হয়নি। আমাদের টাকাটা আমাদের শুভাকাঙ্ক্ষীরাই দিয়েছেন। বাস্তবে সেই সহযোগিতার বড় অংশটাই করেছেন বিএনপি-জামায়াতসহ বিরোধীদলের লোকেরা। কারণ তারা তখন চিপায় ছিল।’

বুধবার (১১ জুন) দুপুরে গলাচিপা অফিসার্স ক্লাবের উপজেলার ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আজ ডাকসু না হলে, ’১৮ সালের কোটা সংস্কার আন্দোলন না হলে আজকে এই আসিফ, নাহিদ, এই উপদেষ্টা- এই ছাত্রনেতাদের অনেকেই তৈরি হতো না। এই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বড় একটা অংশ যাদের নার্সিং করেছি, পৃষ্ঠপোষকতা করেছি।

তিনি বলেন, যে ছাত্র সংগঠনের আমার রাজনৈতিক জন্ম হয়েছে। যেই সংগঠনের মাধ্যমে আজ আমি একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি হয়েছি। এইটুকু পরিচয়ের মধ্যে ছাত্র অধিকার পরিষদকে সীমাবদ্ধ করে রাখার সুযোগ নাই। এটা বলতে হবে, ছাত্র অধিকার পরিষদের যদি জন্ম না হতো বাংলাদেশে ’২৪-এর গণঅভ্যুত্থান হতো না।

তিনি আরও বলেন, আমি একটা ছাত্র সংসদের ডাকসু ভিপি হিসেবে গণভবনে গেলেই কী- না গেলেই কী। বরঞ্চ আমরা যে কৌশলে রাজনীতি করেছি, তাতে আপস করিনি। নৈতিকতা বিসর্জন দেইনি। বিবেককে বিক্রি করিনি। ন্যূনতম যতটা সুযোগ আমরা পেয়েছি, দেশের মানুষের মুক্তির জন্য ব্যবহার করেছি। দেশের মানুষের কল্যাণের জন্য ব্যবহার করেছি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আমার ছাত্রদের জন্য যদি কিছু করতে হয় অবশ্যই তা আন্দোলন-সংগ্রামের পাশাপাশি আমার অন্য কৌশলে থাকতে হবে। আমরা গণভবনে গেছি সেই ভিডিও নিয়ে এখন ট্রল হয়। শেয়ার করে অনেকে লেখেন ‘দেখেন যা ভালো মনে করেন’। আরে ভাই এই অল্প বয়সে যে ভূমিকা রেখেছি তোমাদের চৌদ্দগোষ্ঠী- চৌদ্দ পুরুষের সেই ভূমিকা রাখে নাই। আজকে ভিপি নূরের জন্ম না হলে, ছাত্র অধিকার জন্ম না হলে, ডাকসু নির্বাচন না হলে আজকে ’২৪-এর গণঅভ্যুত্থান এই বাংলাদেশে হতো না।

এসময় ছাত্র অধিকার পরিষদের গলাচিপা উপজেলা সভাপতি আরিফ বিল্লার সভাপতিত্বে জেলা-উপজেলা এবং কেন্দ্রীয় ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X