সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

এক কলাগাছে ১৪ মোচা

এক কলাগাছ থেকে বের হয়েছে ১৪ মোচা। ছবি : কালবেলা
এক কলাগাছ থেকে বের হয়েছে ১৪ মোচা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় একটি কলাগাছে ১৪টি মোচা বের হয়েছে। আবার প্রতিটি থোড় থেকে কলাও জন্ম হচ্ছে। এসব মোচা দেখতে প্রতিদিন শত শত লোক ভিড় জমাচ্ছে। শত মানুষের ভিড় ঠেকাতে কলাগাছের পাশে জাল দিয়ে বেড়া তৈরি করা হয়েছে। টানানো হয়েছে লাল নিশানা।

ঘটনাটি সিরাজদিখান উপজেলা শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিণ হাটী গ্রামে। কলাবাগানের মালিক ময়না মজুমদার।

জানা গেছে, গত চার দিন আগে এ অদ্ভুত কলাগাছ নজরে আসে পাশের বাড়ির রতন মন্ডলের কাছে। এরপর এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এখন সব সময় এ গাছের নিচে অসংখ্য মানুষের আনাগোনা। কেউ একনজর দেখতে এসেছে, কেউবা ছবি তোলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে অন্যদের দেখাতে এসেছেন।

ঘটনাস্থলে আসা কয়েকজন জানান, এমন ঘটনা আগে দেখেননি। তবে মাঝেমধ্যে এসব খবর শোনা যায়। এটি নিছক আল্লাহ তায়ালার কুদরত বলে তারা মনে করছে। এর মধ্যে একজন বলেন, আমি ছোটবেলায় এক কলাগাছে ২-৩টি মোচা হতে দেখেছি কিন্তু ১৪-১৫টি থোড় এটি একটি বিরল ঘটনা। আবার প্রতিটি মোচা থেকে কলাও বের হচ্ছে।

৭ নম্বর শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক প্রকাশ সরকার বলেন, আমার বাড়ির ঠিক পশ্চিম পাশে একটি কলাগাছের ছড়ায় অনেক মোচা বের হয়ে আবার তা থেকে কলাও হচ্ছে। আমি এটিকে সৃষ্টিকর্তার কুদরত বলেই মনে করি।

সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, এটি একটি ব্যতিক্রম বিষয়। প্রকৃতিতে এমন ঘটনা মাঝেমধ্যে ঘটে। এগুলো নিয়ে এত উৎসাহী হওয়ার কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X