সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ঘরের ভেতরে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ফেলে ডাকাতদল। ছবি : কালবেলা
ঘরের ভেতরে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ফেলে ডাকাতদল। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, প্রায় ১৫-২০ জন মুখোশ পরা ডাকাতরা নৌপথে ট্রলারযোগে এসে আমাদের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টি করে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। তাদের হাতে ছিল দা, চাইনিজ কুড়াল, আগ্নেয়াস্ত্র (শটগান)। এ সময় ডাকাতরা ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রার প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায়।

সিরাজদীখান থানার ওসি এম. হান্নান বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X