টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার-৪ আসনে সড়কে কলাগাছ দিয়ে প্রতিবাদ

সড়কে প্রতীকী কলাগাছ লাগিয়ে প্রতিবাদ। ছবি : কালবেলা
সড়কে প্রতীকী কলাগাছ লাগিয়ে প্রতিবাদ। ছবি : কালবেলা

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। কিন্তু দলের ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় নেই তার নাম। এখানে মনোনয়ন পেয়েছেন সাবেক হুইপ এবং জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

এ খবরে বিক্ষোভ করেন আবদুল্লাহর সমর্থকরা। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি প্রতিবাদ হিসেবে সড়কের পাশে কলাগাছ দিয়ে প্রতিবাদ করেন।

সোমবার (৩ নভেম্বর) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আবদুল্লাহর সমর্থকরা।

এ সময় বিক্ষোভকারীরা টেকনাফের পুরাতন বাজার, হোয়াইক্যং মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ হিসেবে কলাগাছ রোপণ করেন।

ঘটনার পর আবদুল্লাহর ছোট ভাই ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ফেসবুকে এক স্ট্যাটাসে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি লেখেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সবাইকে ধৈর্য ধরে দলের প্রতি আনুগত্য বজায় রাখতে হবে।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল গোছানো শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারই অংশ হিসেবে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দলটি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১০

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১১

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১২

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৩

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৪

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৫

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৬

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৮

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৯

বাস খাদে পড়ে নিহত ৪

২০
X