সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০২:০২ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা সেতুর পশ্চিমে ১৫ কিমি যানজট

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা
যমুনা সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলের উদ্দেশ্য রওনা হওয়া হাজার হাজার যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।

শনিবার (১৪ জুন) সকাল থেকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতি লক্ষ্য করা যায়। বেলা বাড়তেই থেমে যানজট সৃষ্টি হয় এ রুটে। ধীরে ধীরে যানজটের তীব্রতা বাড়তে থাকে। সেতুর ওপর দুর্ঘটনা ঘটার কারণে যানজট আরও বাড়তে থাকে। একপর্যায়ে যমুনা সেতু গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এদিকে প্রচণ্ড গরমে যানজটের কবলে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোফাখারুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। অতিরিক্ত গাড়ির চাপে যানজট সৃষ্টি হয়েছে। সেতুর গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত উভয় লেনেই যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, যমুনা সেতুর উপর দুর্ঘটনায় ৪টি পরিবহন বিকল হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে। আশা করছি, দ্রুতই যানজট নিরসন করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X