কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় নিয়ে যায় শাহরিয়ারকে, সকালে মিলল হাত-পা বাঁধা মরদেহ

হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৫ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত শাহরিয়ার রহমান হ্যাভেন চাপুলিয়া এলাকার হুমায়ূন কবিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহরিয়ারের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমিসংক্রান্ত পূর্ববিরোধ ছিল। এরই জেরে শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন শাহরিয়ারকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে ভোরে মারা যান ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোববার সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, শাহরিয়ারের বিরুদ্ধে থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সকালে তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে, স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X