হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৬:৫২ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ

মেঘনায় মালবাহী ট্রলারডুবি 

এমভি শরিফ-১ ট্রলার। ছবি : কালবেলা
এমভি শরিফ-১ ট্রলার। ছবি : কালবেলা

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের তোড়ে এমভি শরিফ-১ নামে একটি মালবাহী ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম থেকে হাতিয়া আসার পথে সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম থেকে এমভি শরিফ-১ নামের একটি মালবাহী ট্রলার হাতিয়ার তমরুদ্দি ঘাটের উদ্দেশে রওনা দেয়। সন্ধীপ ও ভাসানচরের মাঝামাঝি স্থানে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটির তলা ফেটে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৬ জন মাঝিমাল্লা পার্শ্ববর্তী একটি জাহাজে আশ্রয় নিলেও ট্রলারটির আর খোঁজ মিলেনি। ট্রলারের মালিক আমির হোসেন মাঝি নিজেই ট্রলারটি চালিয়ে আসছিলেন।

ট্রলারের মালিক আমির হোসেন মাঝি বলেন, সোমবার সকালে ট্রলারটি নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ হয়ে হাতিয়ার উদ্দেশে যাত্রা করি। সেটি হাতিয়ার কাছাকাছি ভাসানচর পাশে বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে। এক পর্যায়ে ঢেউটিন, রড, সিমেন্ট ও মুদি মালামালসহ প্রায় ছয় কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারটি নদীতে ডুবে যায়।

ননলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সাল কালবেলাকে বলেন, ট্রলারডুবির বিষয়টি শুনেছি, তবে এখনো সঠিক লোকেশন জানতে পারিনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ট্রলারে থাকা মালামাল উদ্ধারের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আজকে আবহাওয়া ভালো না থাকায় নদী ও সাগরে প্রচণ্ড বাতাস ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X