টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের চেকপোস্টে পিস্তল-গুলি ফেলে পালাল ‘দুর্বৃত্ত’

ফেলে যাওয়া অস্ত্র। ছবি : কালবেলা
ফেলে যাওয়া অস্ত্র। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অজ্ঞাত ব্যক্তি।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় প্রেষণে কর্মরত টেলিকম ইউনিটের এএসআই শামীম রেজার নেতৃত্বে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দায়িত্বরত কনস্টেবল মো. হেলাল উদ্দিন একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি শুরু করেন।

তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা এক ব্যক্তি হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. মহিউদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X