টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা, টাকার অভাবে থেমে যাচ্ছে চিকিৎসা

ছাত্রদল নেতা মুহাম্মদ বাবলু। ছবি : সংগৃহীত
ছাত্রদল নেতা মুহাম্মদ বাবলু। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে রাজপথে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা মুহাম্মদ বাবলু। এখন তিনি লড়ছেন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে। তবে অর্থাভাবে থমকে গেছে তার চিকিৎসা।

ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আবুল কাশেমের ছেলে বাবলু। টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের দপ্তর সম্পাদক তিনি। গাজীপুরের টঙ্গী বেপারীবাড়ি এলাকায় বড় ভাইয়ের সঙ্গে থেকে টঙ্গী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দুই মাস আগে ধরা পড়ে খাদ্যনালিতে ক্যানসার।

২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা বিএনএস সেন্টারে আন্দোলনে অংশ নেন বাবলু। সেখানে পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। এখনো তার বুকে একটি ছররা গুলি রয়ে গেছে। ২১ বছরের এই তরুণ এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

বর্তমানে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে। চিকিৎসকদের মতে, বাবলুকে মোট ৮টি কেমোথেরাপি নিতে হবে। ইতোমধ্যে তিনটি থেরাপি দেওয়া হয়েছে। প্রতিটি থেরাপির খরচ প্রায় ৪০ হাজারেরও বেশি টাকা। এরপর লাগবে অস্ত্রোপচার, যার খরচ আরও কয়েক লাখ টাকা।

বাবলু বলেন, এখন পর্যন্ত ৩ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। আর ৫টা থেরাপি বাকি। অপারেশন তো দূরের কথা, পরের থেরাপিগুলো কীভাবে হবে বুঝতে পারছি না।

টঙ্গী পশ্চিম থানার সাবেক ছাত্রদলের আহ্বায়ক রেদোনুর রহমান প্রত্যয় বেপারী বলেন, বাবলু আমাদের সাহসের প্রতীক। এই বয়সে গুলি খেয়েও মাথা নত করেনি। আজ সে ক্যানসারে আক্রান্ত। অর্থের অভাবে তার জীবন থেমে যাক, এটা মেনে নেওয়া যায় না। দল-মত নির্বিশেষে আমাদের সবার উচিত এই সাহসী সন্তানের পাশে দাঁড়ানো।

বাবলুর চিকিৎসায় সহযোগিতা চেয়ে সমাজের সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাবলুর চিকিৎসা সহায়তায় সরাসরি যোগাযোগ করা যাবে তার পরিবারের সঙ্গে। মুঠোফোন নম্বর ০১৭১৬ ৬৯০৭৫৮।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১০

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১১

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১২

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৩

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৪

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৫

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৬

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৭

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X