কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থদের খাবার বিতরণ

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থদের খাবার বিতরণ কর্মসুচিতে অতিথিরা। ছবি : সংগৃহীত
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থদের খাবার বিতরণ কর্মসুচিতে অতিথিরা। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে দুস্থদের জন্য খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ‍জুন) হাসপাতালের জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম মহাসচিব, সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএমএ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ; হাসপাতালের আরএমও ডা. রাশেদুল ইসলাম রনি ও ডা. সাইফুল ইসলাম শাহীন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডা. আনিসুর রহমান, ডা. ফিরোজ লায়েল, ডা. মোসলেহ উদ্দিন হায়দার রাসেল, ডা. মিজানুল হাসেম শাহীন, ডা. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. উম্মে হানি পৃথ্বীসহ অন্যান্য চিকিৎসক, শেখ রিচি, গালিব আল মুগনীসহ ছাত্রদলের অন্যান্য নেতা, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা ডা. জুবাইদা রহমানের চিকিৎসা ক্ষেত্রে অবদান ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালের রোগীদের মাঝে ডা. জুবাইদা রহমান প্রণীত হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা বিতরণ করেন। তিনি বলেন, হৃদরোগ থেকে সুরক্ষা পেতে কীভাবে জীবনযাপনে পরিবর্তন আনতে হয়, সে বিষয়ে এই পুস্তিকাটি অত্যন্ত কার্যকর। নিয়মিত হাঁটা, ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও ধূমপান-অ্যালকোহল বর্জনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।

এর আগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের আয়োজনে ডা. বিটুর নেতৃত্বে বহুল আলোচিত শাকপালার আনন্দ সরোবর পার্কে বৃক্ষরোপণ, মেডিকেল কলেজে বৃক্ষরোপণ, মসজিদে দোয়া মাহফিল ও রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১০

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১১

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১২

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৩

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৪

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৫

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৬

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৭

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৮

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৯

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

২০
X