কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতাই পুরো জাতির কামনা : মোস্তফা জামান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা-১৮ আসনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা-১৮ আসনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঢাকা-১৮ আসনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) তুরাগ থানাধীন ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাই আজ পুরো জাতির কামনা। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন- তিনি ভোটাধিকার, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার সংগ্রামের আলোকবর্তিকা।

তিনি আরও বলেন, গণতন্ত্রের লড়াইয়ের নাম বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় অবহেলা ও অন্যায়ের মধ্যেও তিনি সবসময় অটল থেকেছেন। আজ তিনি অসুস্থ; কিন্তু তার আদর্শ, তার সাহস এখনও লক্ষ কোটি মানুষের মনে অমর হয়ে আছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। একইসঙ্গে পুরো জাতিকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।

মোস্তফা জামান অভিযোগ করেন, অতীতের স্বৈরাচারী সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয় এবং তাকে যথাযথ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জীবনসংকটজনক পরিবেশে রাখা হয়েছিল। সেই সময়কার সরকারের অবহেলা ও নিষ্ঠুর আচরণের কারণেই আজ বেগম জিয়া মারাত্মকভাবে অসুস্থ।

তিনি আরও বলেন, বেগম জিয়ার বর্তমান শারীরিক অবনতির জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী নীতি এবং অন্যায় আচরণই পুরোপুরি দায়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X