লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয়কে আটকের পর বাংলাদেশি যুবককে তুলে নিয়ে যান ভারতীয়রা

লালমনিরহাট জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
লালমনিরহাট জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেন এলাকার বাসিন্দারা। ক্ষোভে বাংলাদেশি এক যুবককে তুলে নিয়ে যান ভারতীয় নাগরিকরা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মোগলহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমিনুল ইসলাম (৩৯) নামে এক ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোগলহাট কোম্পানি ক্যাম্পে হস্তান্তর করে। আমিনুল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার নাগরটারী দরিবাস এলাকার মৃত ফয়জার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের কুমারটারী এলাকার ৯২৭ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব-পিলারের পাশ দিয়ে ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

এদিকে ওই ঘটনার ঘণ্টাখানেক পর আটক আমিনুলের ছেলে ক্ষিপ্ত হয়ে ১০-১২ ভারতীয় নাগরিক নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ ও চিৎকার করতে থাকে। একপর্যায়ে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রায় ৫০০ গজ ভেতরে ঢুকে সিরাজুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায়।

সিরাজুল জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুমারটারী গ্রামের মৃত জাফর আলীর ছেলে। তিনি ওই সময় গরু চরাচ্ছিলেন।

বিজিবি লালমনিরহাট ১৫ মোগলহাট ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সাঈদুর রহমান এটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার দিন রাতেই বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে এবং বিএসএফ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X