লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৪:২১ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

লাম্পি স্কিনে শতাধিক গরুর মৃত্যু

লাম্পি স্কিনে আক্রান্ত পশুর পরিচর্যা করছেন কৃষক। ছবি : কালবেলা
লাম্পি স্কিনে আক্রান্ত পশুর পরিচর্যা করছেন কৃষক। ছবি : কালবেলা

ষাটোর্ধ আয়শা বেওয়া। জমি-জমা না থাকায় লালমনিরহাট পৌরসভার বিএনপি কলোনিতে বসবাস করেন। গরু ছাগল পালন করে সংসার চালান। বছর খানেক আগে স্বামী মারা যাওয়ার জমানো টাকা দিয়ে একটি গরু কেনেন। গরুটি বাছুর দেয়।

কিন্তু হঠাৎ আদরের সেই গরুটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়। সর্বস্ব দিয়ে চিকিৎসা করে গরুটি বাঁচাতে পারলেও মারা যায় বাছুরটি। দরিদ্র বিধবা নারী এখন গরুর শোকে কাতর।

একই রোগে মারা গেছে প্রতিবেশী অসুস্থ বীর বীরমুক্তিযোদ্ধা জোগেশ চন্দের গরু। জোগেশ মুক্তিযোদ্ধার ভাতার টাকা জমিয়ে দুটি গরু কিনেছিলেন। হঠাৎ ওই রোগে আক্রান্ত হয়ে দুধের বাছুর রেখে মারা যায় একটি গরু। এতে প্রায় বাকরুদ্ধ তিনি। গরুর শোকে জোগেশ চন্দ্রের স্ত্রী মায়া রানী ছেড়ে দিয়েছেন নাওয়া খাওয়া। তার মরা গরু যেখানে পুঁতে রাখা হয়েছে সেখানে তিনি কান্নাকাটি করেন।

শুধু আয়শা বেওয়া ও মায়া রানী নয়, লাম্পি স্কিন রোগে গত এক সপ্তাহে মারা গেছে ওই কলোনির ভূমিহীন নাহিদ, আজিজার, যাদু মিয়াসহ ৮ পরিবাবের ৮টি গরু। তারা দিনমজুরির টাকা দিয়ে চিকিৎসা করিয়ে বাঁচাতে পারেননি গরুগুলো। ভুক্তভোগীরা জানান, কষ্টের টাকায় নিজেরাই গরুর চিকিৎসা করিয়েছেন। সরকারি কোনো চিকিৎসা সহায়তা তারা পাননি। এমনকি বারবার খবর দেওয়ার পরেও সরকারি কোনো পশু চিকিৎসক এসে ব্যবস্থাপত্র কিংবা পরামর্শ দেননি।

এলাকাবাসীরা জানান, অনেকে অজ্ঞতার কারণে ভুল চিকিৎসা করিয়েন। অনেকে করেছেন কবিরাজি চিকিৎসা। সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করালে হয়তো গরুগুলো বাঁচানো যেত।

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জেলার ৫ উপজেলায় সহস্রাধিক গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। চিকিৎসাধীন অবস্থায় অনেকের গরু মারা যাচ্ছে। বেশ কয়েক মাস হতে জেলায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা যেখানেই খবর পাচ্ছি, সেখানেই চিকিৎসক পাঠিয়ে পরামর্শসহ অন্যান্য সহায়তা দিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১০

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১১

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১২

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৩

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৪

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৫

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৬

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৭

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৮

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৯

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

২০
X