চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও

চান্দগাঁও থানা প্রাঙ্গণে বিক্ষোভ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
চান্দগাঁও থানা প্রাঙ্গণে বিক্ষোভ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২০ জুন) সকাল ৯টায় নগরীর চান্দগাঁও থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন দলের শতাধিক নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির একটি মামলায় দলের চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে থানায় অবস্থান নেন নেতাকর্মীরা।

ইসলামী আন্দোলন নেতাকর্মীদের দাবি, মিথ্যা মামলায় তাদের নেতাকে আটক করা হয়েছে। গত এপ্রিল মাসে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করে ইসলামী আন্দোলন। এরপর সেখানে চাঁদাবাজি হয়নি। তবে এতে ক্ষিপ্ত হন চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা। তারা হাবিবুর রহমানকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ আনেন।

ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে একজন মামলা করেন। সে মামলায় আটক কয়েকজনের ব্যাপারে বৃহস্পতিবার কথা বলতে এলে হাবিবুরকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জানতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিনসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করা হয়। তবে কেউ ফোন ধরেননি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X