সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:০৫ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চলাচলের রাস্তায় দেয়াল তুললেন এনসিপি নেতা

রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণ করলেন এনসিপি নেতা ফজলে এলাহি রুবেল (ইনসেটে)। ছবি : সংগৃহীত
রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণ করলেন এনসিপি নেতা ফজলে এলাহি রুবেল (ইনসেটে)। ছবি : সংগৃহীত

কুমিল্লায় চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ফজলে এলাহি রুবেলের বিরুদ্ধে। এনসিপি নেতার দাবি, রাস্তাটি সিটি করপোরেশন পাকা করলেও তা আমাদের সম্পত্তি।

এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা কুমিল্লা সিটি করপোরেশনে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ফজলে এলাহি রুবেল এনসিপি কুমিল্লা জেলা সমন্বয় কমিটির সদস্য। তিনি এর আগে কুমিল্লা গণঅধিকার পরিষদের নেতা ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার সিএনজি স্টেশন সংলগ্ন বাচ্চু মিয়ার বাড়ির পাশের গলিটি সম্প্রতি সিটি করপোরেশনের অর্থায়নে পাকা করা হয়। কিন্তু সোমবার এনসিপি নেতা রুবেল রাস্তাটির একাংশ দখল করে দেয়াল নির্মাণ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, এ দেয়াল নির্মাণের ফলে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, দেয়ালটির কারণে পুরাতন গোমতী নদীর পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দিতে পারে।

ভুক্তভোগীদের পক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনে দায়ের করা অভিযোগে স্বাক্ষর করেছেন স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া, ডা. আলী আশরাফ, মো. আব্দুল মতিন, রুবিনা আক্তারসহ আরও অনেকে। তারা জানান, এনসিপি নেতা রুবেল রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ অবৈধ কাজটি করছেন।

তাদের আশা, সিটি করপোরেশন কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ দেয়ালটি অপসারণ করবে এবং জনসাধারণের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করে দেবে।

এনসিপি নেতা ফজলে এলাহি রুবেল কালবেলাকে বলেন, আমার বসতবাড়িটি পুরোনো (মরা) গোমতী নদীর একেবারে শেষ অংশে। রাস্তাটি সিটি করপোরেশন পাকা করলেও তা আমাদের এজমালি সম্পত্তি। আমার বসতবাড়ির নিরাপত্তার জন্য দেওয়াল ও গেট নির্মাণ করা প্রয়োজন। এখানে বখাটে ও নেশাখোরদের উৎপাত রয়েছে। এজন্য দেয়াল নির্মাণ করছি।

তিনি আরও বলেন, চারদিন আগে কুমিল্লা সিটি করপোরেশনকে লিখিত জানিয়েছি।

কুমিল্লা সি‌টি ক‌রপোরেশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন কালবেলাকে বলেন, লিখিত অভিযোগ সম্পর্কে আমি এখনও কিছু জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X