রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে এনসিপির তিন নেতার পদত্যাগ

এনসিপির লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা
এনসিপির লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহীর বাগমারা উপজেলা কমিটির তিন সদস্য পদত্যাগ করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে ওই তিনজন পদত্যাগ করেন।

গত বৃহস্পতিবার (১৯ জুন) ফেসবুকে দেওয়া পোস্টে পদত্যাগী নেতারা ব্যক্তিগতসহ বিভিন্ন কারণের কথা উল্লেখ করেছেন।

পদত্যাগকৃতরা হলেন- হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রাবিউল ইসলাম রাহুল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ জুন) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ২০ সদস্যের বাগমারা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে আলী মর্তুজাকে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী এবং রফিকুল ইসলাম ও আল-আমিনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। পাশাপাশি আরও ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়।

কমিটির মেয়াদ নির্ধারণ করা হয় অনুমোদনপরবর্তী তিন মাস অথবা পূর্ণাঙ্গ উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত।

এনসিপির উপজেলা কমিটিতে নিজেদের নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন হাদিউজ্জামান রাফি। তিনি বলেন, ‘আমি রাজনীতি করতে চাই না, এ কথা আগেই তাদেরকে জানিয়েছিলাম। তবু আমার নাম কমিটিতে রাখা হয়েছে। তাই পদত্যাগপত্র পাঠিয়ে নিজেকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছি।’

আরেক পদত্যাগকারী ফুয়াদ হাসান গানিম বলেন, ‘আমি বিএনপি পরিবারের সন্তান। একাধিকবার অনিচ্ছার কথা জানানোর পরও আমার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বাধ্য হয়ে পদত্যাগ করেছি।’

পদত্যাগ করা রাফিউল ইসলাম রাহুল বলেন, ‘আমি ব্যবসার মানুষ। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়াতে চাই না। তাই ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছি।’

এ বিষয়ে এনসিপির উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলী মর্তুজা বলেন, ‘তারা পারিবারিক বা সামাজিক চাপের মুখে সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে কেউ যদি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X