নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে মাদক, অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

মাদক, অস্ত্রসহ আটক রোহিঙ্গারা। ছবি : কালবেলা
মাদক, অস্ত্রসহ আটক রোহিঙ্গারা। ছবি : কালবেলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযানে ৩৪ হাজার ইয়াবা, একটি রামদাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ জুন) রাত সাড়ে ৯টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

আটকরা হলেন—মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তারা উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-ডি এলাকার বাসিন্দা।

সোমবার (২৩ জুন) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার সীমান্ত পেরিয়ে তিন ব্যক্তি ব্যাগসহ আসছিলেন। বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে আটক করা হয় এবং তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম (পিএসসি) বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এই অভিযান তারই অংশ।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X