টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের পুলিশ হতে পারলেই কলঙ্ক মুছে যাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশকে মানবিক ও জনবান্ধব হতে হবে। জনবান্ধব পুলিশ হলেই কলঙ্ক মুছে যাবে।

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রোববার সিইসির সঙ্গে যে মব হয়েছে সেই ঘটনায় যদি পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে তিনি আরও বলেন, দেশে এখন মব নেই। যারা মব সৃষ্টি করছে আমরা তাদের আইনের আওতায় আনব এবং মব সৃষ্টিতে পুলিশ বাহিনীর কোনো ভুল থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলার প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের জন্য শুধু পুলিশ নয়, সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। আগামী নির্বাচনে কি ধরনের প্রস্তুতি নিতে হবে সে বিষয় নিয়ে পুলিশদের সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন তো অনেক দূরে, তারা প্রস্তুতি গ্রহণ করছে। তাছাড়া আগের তুলনায় পুলিশ ভালো কাজ করছে।

জাহাঙ্গীর আলম বলেন, বন্যা যাতে না হয় সে জন্য দোয়া করেন আপনারা। আর বন্যা আসলে সকল প্রকার ব্যবস্থা রাখা হয়েছে কৃষকদের জন্য। এ ছাড়া আসন্ন বন্যা মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি আছে।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হক এবং পুলিশ সুপার মোহাম্মদুর মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X