সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকূপায় গোলকনগর গ্রামে আ.লীগ কর্মী সাঈদ বিশ্বাসের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
ঝিনাইদহের শৈলকূপায় গোলকনগর গ্রামে আ.লীগ কর্মী সাঈদ বিশ্বাসের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবু সাঈদ (৪২) ওই গ্রামের ওমর আলীর ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন ও নিত্যানন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তাকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এদিকে সাঈদ বিশ্বাস নিহত হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান মফিজ ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক গ্রুপের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। শুক্রবার দুপুরে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানার ওসি জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করতে কঠোর পদক্ষেপ নেয়।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশ কিছু বাড়ি ভাঙচুর হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকূপা থানার এসআই আমিরুজ্জামান জানান, মাঠে মাছ ধরা জাল হারানোকে কেন্দ্র করে শুক্রবার বেলা ৩টার দিকে একই গ্রামের শাহিনের সঙ্গে আবু সাঈদের তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে শাহীন ও তার লোকজন ছুরিকাঘাত করে আবু সাঈদকে হত্যা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে শাহীন বিশ্বাস ও বকুল কাজী নামে দুজনকে আটক করেছে।

স্থানীয় বাসিন্দা রূপচাঁদ মণ্ডল জানান, নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধিতাকে কেন্দ্র একাধিক ব্যক্তি নিহতও হয়েছেন। বর্তমানে জেলা আ.লীগের সহসভাপতি ও বিশ্বাস বিল্ডার্সের এমডি আলহাজ নজরুল ইসলাম দুলাল রাজনীতির মাঠে সরব হলে শৈলকূপার বর্তমান এমপি আব্দুল হাই বিরোধীরা দুলাল গ্রুপে যোগদান করে। নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন এখন দুলাল গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১০

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১১

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১২

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৩

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৪

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৫

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৭

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৮

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৯

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

২০
X