মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

যশোর শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নাকের হাড় বাঁকা (ডিএনএস) অস্ত্রোপচারের পর এক রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে যশোরের স্ক্যান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৪০)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ধান্যহাড়ীয়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।

নিহতের স্ত্রী ফুলমতি বলেন, অপারেশন শেষে বেডে দেওয়ার পর আমার স্বামীর গলা দিয়ে রক্ত বের হচ্ছিল এবং বমি বমি ভাব হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা নার্স এসে প্রেসক্রিপশন অনুযায়ী দুটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার পরপরই তিনি ছটফট করতে শুরু করেন। পরে অক্সিজেন দেওয়া হলেও ১৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় ১৫ হাজার টাকার চুক্তিতে আবুল হোসেনের ডিএনএস অপারেশন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। রাত ৮টার দিকে বেডে আনার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

স্বজনদের অভিযোগ, মৃত্যুর পর দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং চিকিৎসকের প্রেসক্রিপশনসহ সব কাগজপত্র ডায়াগনস্টিক সেন্টারের লোকজন নিয়ে রাখে।

স্ক্যান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিপু বলেন, আবুল হোসেন আমার পরিচিত ছিলেন। যশোর সদরের একজন ডাক্তার তার অপারেশন করেছেন। তিনি হার্টফেলে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর ঘটনাটি অস্বাভাবিক। আমার পক্ষ থেকে পরিবারকে কিছু সহায়তা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X