শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে আ.লীগের ঝটিকা মিছিল, ৪ নেতাকর্মী আটক

চাঁদপুরের শাহরাস্তিতে আ.লীগের ৪ নেতাকর্মী আটক। ছবি : কালবেলা
চাঁদপুরের শাহরাস্তিতে আ.লীগের ৪ নেতাকর্মী আটক। ছবি : কালবেলা

চাঁদপুরের শাহরাস্তিতে আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। সোমবার (২৩ জুন) রাতে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি বের করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন আলীপুর গ্রামের আব্দুল হকের ছেলে মো. ফারুক হোসেন (৪৯), নুরুল ইসলামের ছেলে সেলিম মুন্সি (৬৫), রাঢ়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান (২৬), টামটা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও মো. দুলাল তালুকদার (৫৫)।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে শাহরাস্তি উপজেলায় সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X