নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

নিখোঁজ স্কুলছাত্র সিয়াম মিয়া। ছবি : কালবেলা
নিখোঁজ স্কুলছাত্র সিয়াম মিয়া। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসলে নেমে সিয়াম মিয়া (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার পান্থশালা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সিয়াম উপজেলার উত্তর বাখাননগর এলাকার মালয়েশিয়া প্রবাসী জুনায়েদ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সিয়ামের বন্ধু সাকিব আল হাসান জানান, ১১ বন্ধু মিলে পান্থশালা ফেরিঘাটে মেঘনা নদীতে গোসল করতে আসে। এক পর্যায়ে কয়েকজন একত্রে নদীতে ঝাঁপ দেয়। বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে সিয়ামও ঝাঁপ দিলে মুহূর্তেই প্রবল স্রোতে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে বিকেল ৪টার দিকে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের নিজস্ব ডুবুরি না থাকায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত- ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার অভিযান চলমান রয়েছে জানান রায়পুরা ফায়ার সার্ভিসের টিম লিডার নাসির উদ্দিন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১০

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১১

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১২

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১৩

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১৪

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১৫

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৬

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৭

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৯

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

২০
X