কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পরীক্ষার হলে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম নেওয়া নিষেধ’

কলেজ গেটে অপেক্ষমাণ এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবক। ইনসেটে সেই নোটিশ। ছবি : কালবেলা
কলেজ গেটে অপেক্ষমাণ এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবক। ইনসেটে সেই নোটিশ। ছবি : কালবেলা

প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেনসিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দিয়েছে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে। এ নোটিশ দেখে হতভম্ব হয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা।

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষার হলে গিয়ে এ নোটিশ দেখতে পান শিক্ষার্থী ও অভিভাবকরা। নোটিশের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিষয়টি নিশ্চিত করে ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান কালবেলাকে বলেন, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেনসিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশটি ভুলবশত দেওয়া হয়েছিল। কম্পোজের মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। পরে বিষয়টি জানাজানি হলে সেটা সরিয়ে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার হলে কী কী নিয়ে আসা যাবে আর কী কী আনা যাবে না, সেটা প্রত্যেক পরীক্ষার্থী জানে। এখানে আমাদের ইন্সট্রাকশন দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। বোর্ড যা বলবে, সবাইকে তাই-ই মানতে হবে।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষাকেন্দ্রের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেনসিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছিল। এটা দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এমন নোটিশ বা নির্দেশনা আমরা আশা করি না। অবহেলা, দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, এ বছর কুষ্টিয়ায় ৩৯টি কেন্দ্রে ২০ হাজার ৪৬৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর বোর্ডের অধীনে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র। মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X