কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বাংলাদেশ বিমানকে বরণ করে নিল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক যুগেরও বেশি সময় পর ফের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশ্যে ছেড়ে যায়।

জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় পৌঁছানোর পর ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী ফ্লাইটে ১৫০ জন যাত্রী ছিলেন।

এক সময়ে ঢাকা থেকে করাচিতে বিমানের সরাসরি ফ্লাইট চললেও ২০১২ সালে তা বন্ধ হয়ে যায়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ফের ঢাকা-করাচি-ঢাকা রুটে ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে। দুই দেশের নানা আলোচনার পর বিমান ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি থেকে ওই রুটে টিকিট বিক্রিও শুরু করেন তারা।

বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার ফ্লাইটগুলো চলাচল করবে। দেশের স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে করাচির স্থানীয় সময় রাত ১১টায় অবতরণ করবে। করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে আসা ফ্লাইট ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে।

ফের এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করছে বিমান। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X