কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দুই মাসের মাথায় স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে, ঘটকও প্রাণ হারালেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটকে বিয়ের মাত্র দুই মাসের মাথায় এক দম্পতির জীবনে নেমে এসেছে চরম ট্র্যাজেডি। স্বামী হরিশের মৃত্যু হয়েছে, আর স্ত্রী সরস্বতী রয়েছেন আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন বিয়ের ঘটক ও সরস্বতীর কাকাও।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৩ জানুয়ারি সরস্বতী বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে যাচ্ছেন বলে জানান। পরে তিনি আর ফেরেননি। এতে তার পরিবার নিখোঁজের অভিযোগ করে। তদন্তে উঠে আসে, সরস্বতী তার প্রেমিক শিবকুমারের সঙ্গে পালিয়ে গেছেন।

ঘটনাটি জানার পর ৩০ বছর বয়সী হরিশ একটি সুইসাইড নোট রেখে আত্মহত্যা করেন। নোটে তিনি কয়েকজনকে দায়ী করেছেন বলে পুলিশ জানিয়েছে। হরিশের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে ৩৬ বছর বয়সী রুদ্রেশও মারা যান। রুদ্রেশ ছিলেন এই বিয়ের ঘটক এবং একই সঙ্গে সরস্বতীর কাকা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ের আগে সরস্বতীর সঙ্গে অন্য একজনের সম্পর্ক ছিল এবং বিষয়টি হরিশ জানতেন। পুলিশ সূত্র বলছে, হরিশ নিজেই সরস্বতীর পরিবারকে রাজি করিয়ে বিয়েটি করেছিলেন। রুদ্রেশ এই বিয়ের ব্যবস্থা করেন।

দাভানগেরে জেলার পুলিশ সুপার উমা প্রশান্ত বলেন, দাভানগেরে গ্রামীণ থানার আওতায় বিদ্যমান আইন অনুযায়ী দুটি মামলা হয়েছে। দুইজনের মৃত্যু হয়েছে। উভয় পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

পুলিশের ভাষ্য, মানসিক চাপ থেকেই দুই ব্যক্তি মারা গেছেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। যারাই দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১০

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১১

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১২

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৩

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৪

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৫

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৬

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৭

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৯

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

২০
X