স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় ব্যবধানে জয়

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পরও দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডের বিপক্ষে ৯০ রানের বড় জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। রানের ব্যবধানে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জয় ছাড়াও একই সঙ্গে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে এটি বাংলাদেশের টানা ষষ্ঠ জয়।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে দল, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এই বড় স্কোরের পেছনে সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চার নম্বরে নেমে ৩৫ বলে ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। সোবহানা মোস্তারিও ছিলেন আক্রমণাত্মক ভূমিকায়। তিনি ২৩ বলে ৪৭ রান করেন, যেখানে ছিল সাতটি চার ও দুটি ছক্কা।

শুরুর দিকে ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন। জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাট থেকে আসে ২২ বলে ২২ রান। শারমিন আক্তার ১০ বলে ১৫ রান যোগ করেন। শেষ দিকে স্বর্ণা আক্তার ৫ রান করে অপরাজিত থাকেন।

জবাবে স্কটল্যান্ড বাংলাদেশের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১০১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন পিপ্পা স্প্রাউল, যিনি অপরাজিত ছিলেন। মেগান ম্যাককল করেন ২০ রান।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার তিনটি এবং স্বর্ণা আক্তার দুটি উইকেট নেন। এই পারফরম্যান্সে স্কটল্যান্ডের ইনিংস দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ, যা শেষ পর্যন্ত বড় জয়ের ভিত্তি গড়ে দেয়।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা আগের ম্যাচেই নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এই নিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। ২০১৪ সালে অভিষেক আসরে তারা খেলেছিল দেশের মাঠে স্বাগতিক হিসেবে। পরের প্রতিবারই বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা বাছাই পেরিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X