বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৬:২৮ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে সাগরিকার সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে অনুষ্ঠিত হলো সফল খামারি ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। বেসরকারি উন্নয়ন সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সংস্থার প্রধান কার্যালয়ে এ আয়োজন করে।

২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতে উদ্ভাবনী ও টেকসই উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংস্থার সমন্বিত কৃষি ইউনিটের তত্ত্বাবধানে নির্বাচিত উদ্যোক্তাদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগরিকার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর জুলফিকার আলী। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক নুর হাসান সজীব, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা মো. ফখরুল ইসলাম ও আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম এবং সাগরিকার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক।

আলোচনায় বক্তারা বলেন, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং সফল উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে যেসব খামারি ও উদ্যোক্তা স্থানীয় কৃষি ও মৎস্য খাতে অবদান রাখছেন, তাদের স্বীকৃতি প্রদান ভবিষ্যতে আরও উদ্যোক্তাকে উৎসাহিত করবে। এটি টেকসই উন্নয়নের পথকে সুগম করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠান শেষে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য—এই তিন খাতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মোট ছয়জন উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X