সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ২ নেতা বহিষ্কার

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও পৌর বিএনপির সাবেক সদস্য মাসুম বিল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সাতক্ষীরা পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সার্চ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম চলছিল। এ সময়ে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির নেতৃত্বে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও নবায়ন ফরম লুটপাট করার অভিযোগ ওঠে। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও যাচাই-বাছাই কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের সদস্য শেখ এবাদুল ইসলামসহ সার্চ কমিটির অন্যান্য সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ড সার্চ কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনি এবং পৌর বিএনপির সাবেক সদস্য মাসুম বিল্লাহকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের নির্দেশক্রমে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১০

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১১

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১২

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৩

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৪

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৫

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৬

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৭

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৮

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৯

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

২০
X