সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আগামী রমজানের আগেই হবে নির্বাচন : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কর্মিসভায় ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কর্মিসভায় ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : কালবেলা

আগামী রমজানের আগেই দেশে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন—এমন ঘোষণা দিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার আর কাউকে ঠেকিয়ে রাখা যাবে না।

শনিবার (২৮ জুন) বিকেলে সরাইল উপজেলার চুন্টার সেন বাড়ির মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন বলেন, আপনারা জেনে গেছেন—দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে।

সরাইলবাসীর উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘আমি যদি এমপি নির্বাচিত হই, এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন করব, গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করব। চুন্টা, পাকশিমুল, অরুয়াইল—সবখানে গ্যাস সংযোগ নিশ্চিত করব। বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করব। আমি সারা বাংলাদেশ ঘুরেছি, কিন্তু সরাইলের মতো এমন বেহাল রাস্তাঘাট কোথাও দেখিনি।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক, সহসভাপতি মমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল জব্বার, পাকশিমুল ইউপি চেয়ারম্যান কাউসার এবং বিএনপি নেতা অ্যাডভোকেট শরিফ উল্লাহ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১০

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১১

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৩

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৪

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৫

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৬

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৭

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৮

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

২০
X