ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টার সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে চানমনিপাড়া গ্রামের রওশন আলীর ছেলে ইউসুফের একটি ফলের দোকান রয়েছে। দুপুরে তার দোকানের সামনে সৈয়দটুলা গ্রামের সামাদ মিয়ার ভাতিজা (নাম পাওয়া যায়নি) তার অটোরিকশা দাঁড় করিয়ে রাখে। এ সময় ইউসুফ দোকানের সামনে থেকে অটোরিকশা নিয়ে চালককে সরে যেতে বলে। পরে ওই অটোচালক তার অটোরিকশাটি সরিয়ে নেওয়ার সময় ফলের দোকানে এবং চানমনিপাড়া গ্রামের নূরুল আলম নামে এক ব্যক্তির গরুর সঙ্গে ধাক্কা লাগে। এনিয়ে ইউসুফ ও নুর আলমের সঙ্গে ওই অটোচালকের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

এরই জের ধরে সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৪/৫ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সরাইল সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনা এখন কোনো অভিযোগ আসেনি। তবে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১০

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১১

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১২

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৪

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৫

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৬

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৭

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৮

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৯

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

২০
X