চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছুরির মুখে কিশোরীকে ধর্ষণ

আকবর শাহ থানা। ছবি : সংগৃহীত
আকবর শাহ থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রায়হান (৩২) নামে এক যুবককে গণপিটুনি দেন স্থানীয়রা। বর্তমানে ভুক্তভোগী ও ধর্ষক দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে আকবর শাহ এলাকায় বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে জনতা ধর্ষককে পুলিশের হাতে সোপর্দ করে।

জানা গেছে, রোববার সকাল ৯টা থেকে ওই কিশোরীকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার। তাদের বসতঘরের পাশে পাহাড়ে খোঁজাখুঁজির পর রায়হানসহ কিশোরীকে খুঁজে পায় স্থানীয় ও প্রতিবেশীরা।

রায়হানের গ্রামের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনায়। এখানে তিনি এক আত্মীয়ের বাসায় থাকেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, ধর্ষণের শিকার এক কিশোরীকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

কিশোরীর বাবা বলেন, তার মেয়েকে ছুরি নিয়ে ভয় দেখিয়ে বাসার পাশের একটি পাহাড়ে নিয়ে যান রায়হান। সেখান থেকে বিবস্ত্র অবস্থায় তাকে আনা হয়। মেয়েকে মেডিকেলে নেওয়া হয়েছে। আগেও এক নারীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে রায়হান। চার মাস কারাভোগের পর আবার এলাকায় ফিরে যান।

পুলিশ জানায়, রায়হানকে গণপিটুনি দেওয়ার পর পুলিশ এ বিষয়ে খবর পেয়েছে। পরে তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ভুক্তভোগীর পরিবার রয়েছেন।

আকবর শাহ থানার এসআই ফয়সাল কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা ধর্ষক রায়হানকে আমাদের কাছে সোপর্দ করেন। আমরা ভুক্তভোগী ও ধর্ষককে চমেক হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। আমরা অপেক্ষায় আছি।

ছুরির ভয় দেখিয়ে কিশোরীকে নিয়ে যাওয়া হয়েছিল কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরাও শুনেছি। কিন্তু কেউ আমাদের ছুরি হস্তান্তর করেননি। গণপিটুনি দেওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১০

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১১

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১২

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৪

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৫

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৬

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৭

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৮

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৯

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

২০
X