সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০১:১৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ: আমু

জনসভায় আমির হোসেন আমু
জনসভায় আমির হোসেন আমু

বিএনপির যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।

শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সারাদেশে বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা ১৪ দল আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, বিদেশি প্রভুদের সাহায্যে বিএনপি নির্বাচন বয়কট করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এবং নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বিএনপির যেকোন ষড়যন্ত্র আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা বেলা করবে।

নির্বাচন বানচাল করার কেউ চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এতে কোন সন্দেহ নেই।

অনুষ্ঠানে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিদ্যুৎ সংকট গ্যাস সংকট ও দ্রব্য মুল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ অনেক কষ্টে আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় জনসভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভাটি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। জনসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বাতিল করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিন পর সাভারে এত বড় একটি জনসভা করতে পেরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১০

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১১

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১২

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৪

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৫

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৮

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৯

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

২০
X