মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় উদ্বোধনের অপেক্ষায় সেতু

নওগাঁয় উদ্বোধনের অপেক্ষায় সেতু

নওগাঁর মান্দায় জোতবাজারে যাতায়াত সুবিধার জন্য গুরুত্বপূর্ণ আত্রাই নদীর সেতুটি এখন উদ্বোধনের অপেক্ষায়। সেতুটি ঘিরে আশার আলো দেখছেন ওই অঞ্চলের মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুর নির্মাণকাজ প্রায় শেষের পথে। এখন দুপাড়ে সংযোগ সড়কের কাজ চলছে। সাদা আর লাল রঙে রাঙানো হয়েছে পুরো অংশ। তবে উদ্বোধনের আগেই দৃষ্টিনন্দন এ সেতুটি দেখতে বিভিন্ন এলাকা থেকে সব বয়সের মানুষের আগমন ঘটছে। বিকালে ভ্রমণপিপাসুদের আনাগোনায় মুখরিত হয় এই সেতু এলাকা। দীর্ঘদিনের ভোগান্তির অবসানে উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী।

২০১৮ সালের ১৭ এপ্রিল নওগাঁ-৪৯ মান্দা ৪ আসনের স্থানীয় সংসদ সদস্য মো. ইমাজ উদ্দিন প্রামাণিক এ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মান্দা উপজেলার নূরল্যাবাদ, বিষ্ণুপুর, প্রসাদপুর ও কশব ইউনিয়ন এবং নীলকুটি, গোটগাড়ী হাট, দামনাশ, বাগমারা রোড উপজেলার অধীনে জোতবাজার খেয়াঘাট আত্রাই নদীর ওপর গুরুত্বপূর্ণ প্রকল্পে ২১৭ দশমিক ৩০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণকাজ ইতোমধ্যেই আংশিক শেষ হয়েছে। এর পেছনে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ১৮ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা।

উপজেলার জোতবাজার গ্রামের ব্যবসায়ী বলেন, আমি বহু আগে থেকেই ব্যবসা করি এই এলাকায়। এর জন্য নৌকা পার হয়ে আমাকে পাঁজরভাঙ্গা নিয়মিত হাটে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন নৌকায় মালামাল পারাপার করে হাট করি, এতে আমাদের খুব কষ্ট হয়। এখানে সেতুটি নির্মাণ হওয়ায় ভোগান্তি পোহাতে হবে না।

তালপাতিলা গ্রামের শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে নৌকায় পার হয়ে স্কুলে যাতায়াত করছি। এতে সময় অপচয় এবং ভোগান্তিতে পড়তে হয়। তবে এখন আর আমাদের কষ্ট হবে না। সেতুটির সম্পূর্ণ কাজ হলে আমরা খুব সহজে সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে পারব।

মান্দা উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, সেতুটির নির্মাণকাজ শেষপর্যায়ে। সেতুর দুই পাশের অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করে দ্রুত চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আ.লীগের সাবেক এমপিকে শ্যোন অ্যারেস্ট দেখাল পুলিশ

১০

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

১১

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

১২

লাখ টাকার ঘুষের মামলায় সাবেক বেবিচক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড 

১৩

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত শিক্ষক সাজু

১৪

বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৫

এবার সুখবর পেলেন মিশরের কোচ

১৬

যে শহরে খামেনির দাফন, সেই মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা

১৭

স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রসহ ৩ ডাকাতের আত্মসমর্পণ 

১৮

ইমাম রেজার পাশে শায়িত হচ্ছেন খামেনি

১৯

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X