কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ, দেবর আটক

ফেরদৌসী বেগম নয়ন। ছবি : সংগৃহীত
ফেরদৌসী বেগম নয়ন। ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর সেপটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম নয়ন নামের এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার রাজাপুর দক্ষিণগ্রাম এলাকার নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফেরদৌসী বেগম নয়ন উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী। আটক দুজন হলেন- নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রতিবেশী প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে খুঁজে বেড়ালেও কোনো সন্ধান মেলেনি। পরে বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। স্থানীয়রা টয়লেটের সেপটিক ট্যাংকে বস্তাবন্দি লাশের সন্ধান পেয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের ছেলে ইকরামুল, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের সূত্র ধরেই এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, দক্ষিণগ্রাম থেকে ফেরদৌসী বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১২

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৩

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৪

টিভিতে আজ যত খেলা

১৫

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X