কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন : ড. মোশাররফ

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের চেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশারফ হোসেন জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘আমি সৌভাগ্যবান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমার বক্তব্য শুনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাকে সুযোগ দিয়েছেন এবং ছাত্রদলকে সম্পৃক্ত করার জন্য বিএনপিতে প্রথম আমাকে ছাত্রবিষয়ক সম্পাদক করেছিলেন। এরপর থেকে তিনি আমাকে দলের বিভিন্ন পদে সম্পৃক্ত করে রেখেছিলেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিটি নির্বাচনে আমি অংশগ্রহণ করলেও দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান বা বেগম জিয়া কখনো আমার নির্বাচনী সভায় বক্তৃতা দিতে আসেনি। এবার শেষ বয়সে এসে আমি সৌভাগ্যবান, আমি শুনেছি আগামী ২৫ জানুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমান দাউদকান্দি বিশ্বরোডে আসছেন।’

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X